গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর চার বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬: গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে চার বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭.০৩-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩.৩৯%। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।

এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।”

আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে সমানভাবে গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নিহত

» সবজির বিক্রি কম, দামও বেশি

» জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

» বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

» ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু

» স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

» প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

» চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

» কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর চার বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬: গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে চার বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭.০৩-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩.৩৯%। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।

এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।”

আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে সমানভাবে গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com