এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত যোগাযোগ ও অফিসের কাজ সামলাতে এখন বেশির ভাগ মানুষকেই একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। কিন্তু প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করা যেমন ঝামেলার, তেমনি এতে স্মার্টফোনের স্টোরেজও অপ্রয়োজনে ভরে যায়। ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে জিমেইল অ্যাপে একাধিক ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা দিয়েছে গুগল।

একটি জিমেইল অ্যাপেই এখন গুগলের পাশাপাশি ইয়াহু, আউটলুক কিংবা আইক্লাউডের মতো বিভিন্ন ই-মেইল সেবাদাতার অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

বর্তমানে স্মার্টফোনই অনেকের ব্যক্তিগত ও পেশাগত কাজের প্রধান মাধ্যম। এ কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই জিমেইল অ্যাপে নন-গুগল ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। ফলে আউটলুক, ইয়াহু কিংবা আইক্লাউডের ই-মেইলও একই অ্যাপে দেখা ও ব্যবস্থাপনা করা সম্ভব।

যেভাবে যুক্ত করবেন নতুন অ্যাকাউন্ট

জিমেইল অ্যাপে নতুন বা অন্য সেবাদাতার ই-মেইল যুক্ত করার প্রক্রিয়া বেশ সহজ। ধাপগুলো হলো—

১. স্মার্টফোনে থাকা Gmail অ্যাপটি খুলুন।
২. উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. ‘Add another account’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান বেছে নিন (যেমন—Google, Outlook, iCloud বা Yahoo)।
৫. প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন করুন। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে সেটিও সম্পন্ন করতে হবে।

তালিকায় না থাকা ই-মেইল যুক্ত করবেন যেভাবে

যদি আপনার অফিস বা প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানাটি তালিকায় না থাকে, তবে সেটিও ম্যানুয়ালি যোগ করা যাবে। সে ক্ষেত্রে—

‘Add another account’ থেকে ‘Other’ অপশনটি নির্বাচন করুন।

ই-মেইল ঠিকানা লিখে ‘Personal (IMAP)’ মোড বেছে নিন।

সংশ্লিষ্ট ই-মেইল সার্ভারের তথ্য (সার্ভার নাম, পোর্ট, সিকিউরিটি সেটিংস) দিয়ে সাইন ইন সম্পন্ন করুন।

এক ফিডেই সব ইনবক্স

জিমেইল অ্যাপের একটি কার্যকর ফিচার হলো ‘All inboxes’। অ্যাপের বাম পাশের মেনু থেকে এই অপশন চালু করলে সব অ্যাকাউন্টের ই-মেইল এক জায়গায় দেখা যাবে। ফলে বারবার অ্যাকাউন্ট পরিবর্তন না করেই সব মেইল পড়া সম্ভব।

এ ছাড়া কোনো অ্যাকাউন্ট আর প্রয়োজন না হলে ‘Manage accounts on this device’ অপশনে গিয়ে সহজেই সেটি মুছে ফেলা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

» ‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

» ‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’: তুষার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল, যুক্ত করবেন যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত যোগাযোগ ও অফিসের কাজ সামলাতে এখন বেশির ভাগ মানুষকেই একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। কিন্তু প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করা যেমন ঝামেলার, তেমনি এতে স্মার্টফোনের স্টোরেজও অপ্রয়োজনে ভরে যায়। ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে জিমেইল অ্যাপে একাধিক ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা দিয়েছে গুগল।

একটি জিমেইল অ্যাপেই এখন গুগলের পাশাপাশি ইয়াহু, আউটলুক কিংবা আইক্লাউডের মতো বিভিন্ন ই-মেইল সেবাদাতার অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

বর্তমানে স্মার্টফোনই অনেকের ব্যক্তিগত ও পেশাগত কাজের প্রধান মাধ্যম। এ কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই জিমেইল অ্যাপে নন-গুগল ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। ফলে আউটলুক, ইয়াহু কিংবা আইক্লাউডের ই-মেইলও একই অ্যাপে দেখা ও ব্যবস্থাপনা করা সম্ভব।

যেভাবে যুক্ত করবেন নতুন অ্যাকাউন্ট

জিমেইল অ্যাপে নতুন বা অন্য সেবাদাতার ই-মেইল যুক্ত করার প্রক্রিয়া বেশ সহজ। ধাপগুলো হলো—

১. স্মার্টফোনে থাকা Gmail অ্যাপটি খুলুন।
২. উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. ‘Add another account’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান বেছে নিন (যেমন—Google, Outlook, iCloud বা Yahoo)।
৫. প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন করুন। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে সেটিও সম্পন্ন করতে হবে।

তালিকায় না থাকা ই-মেইল যুক্ত করবেন যেভাবে

যদি আপনার অফিস বা প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানাটি তালিকায় না থাকে, তবে সেটিও ম্যানুয়ালি যোগ করা যাবে। সে ক্ষেত্রে—

‘Add another account’ থেকে ‘Other’ অপশনটি নির্বাচন করুন।

ই-মেইল ঠিকানা লিখে ‘Personal (IMAP)’ মোড বেছে নিন।

সংশ্লিষ্ট ই-মেইল সার্ভারের তথ্য (সার্ভার নাম, পোর্ট, সিকিউরিটি সেটিংস) দিয়ে সাইন ইন সম্পন্ন করুন।

এক ফিডেই সব ইনবক্স

জিমেইল অ্যাপের একটি কার্যকর ফিচার হলো ‘All inboxes’। অ্যাপের বাম পাশের মেনু থেকে এই অপশন চালু করলে সব অ্যাকাউন্টের ই-মেইল এক জায়গায় দেখা যাবে। ফলে বারবার অ্যাকাউন্ট পরিবর্তন না করেই সব মেইল পড়া সম্ভব।

এ ছাড়া কোনো অ্যাকাউন্ট আর প্রয়োজন না হলে ‘Manage accounts on this device’ অপশনে গিয়ে সহজেই সেটি মুছে ফেলা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com