দেড় দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি।

এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

এসময়, ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেড় দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি।

এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

এসময়, ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com