এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এ ওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এ ওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।

এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

বাংলাদেশে ইস্পোর্টসের পরিসর বাড়ছে। তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। মোবাইল গেমিং ও ইস্পোর্টস কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এয়ারটেল এবং এ ওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এই সহযোগিতা বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ।

এ বিষয়ে এ ওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, “এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে।

এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এ ওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এ ওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।

এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

বাংলাদেশে ইস্পোর্টসের পরিসর বাড়ছে। তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। মোবাইল গেমিং ও ইস্পোর্টস কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এয়ারটেল এবং এ ওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এই সহযোগিতা বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ।

এ বিষয়ে এ ওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, “এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে।

এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com