রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি মোটর মালিক সমিতির দ্বন্দ্বে রাঙ্গামাটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সারা দেশের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছে এসব রুটের যাত্রী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের দুটি বাস রাঙ্গামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার সমিতি সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনে হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

সৌদিয়া বাস কাউন্টারের রাঙ্গামাটি ব্যবস্থাপক আরমান হোসেন বলেন, আমরা সব ধরণের অনুমতি নিয়ে বাস চলাচল শুরু করেছি। কিন্তু গতকাল হঠাৎ আমাদের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন রাঙ্গামাটি মোটর মালিক সমিতির লোকজন। পরে সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের সহায়তায় আমাদের কাউন্টারের তালা খুলে দেওয়া হয়। এবং আগামী রোববার দুই পক্ষকে নিয়ে বৈঠক করে এই সংকটের সমাধান করবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আমাদের একটি এসি বাস আটকে রাখেন তারা। বাসের যাত্রীদের রাউজানে নেমে যেতে বাধ্য করা হয়। রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। অনেক যাত্রী বাস কাউন্টারে এসে বাস না পেয়ে ফেরত চলে গেছেন।

তবে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

তিনি বলেন, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে কিছু সিএনজি অটোরিকশা চলাচল নিয়মিতভাবে হচ্ছে। তবে বাস চলাচল না থাকায় যাত্রীদের চাপ বেড়েছে। সিএনজি চলাচলে কোনো বাঁধা নেই।

রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কার্যালয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার বলেন, বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা আছে। সেখানে আলোচনা করে সমস্যার সমাধান হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

» মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

» প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

» সময় ফুরিয়ে আসছে, গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

» দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

» প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

» মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী

» রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি মোটর মালিক সমিতির দ্বন্দ্বে রাঙ্গামাটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সারা দেশের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছে এসব রুটের যাত্রী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের দুটি বাস রাঙ্গামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার সমিতি সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনে হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

সৌদিয়া বাস কাউন্টারের রাঙ্গামাটি ব্যবস্থাপক আরমান হোসেন বলেন, আমরা সব ধরণের অনুমতি নিয়ে বাস চলাচল শুরু করেছি। কিন্তু গতকাল হঠাৎ আমাদের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন রাঙ্গামাটি মোটর মালিক সমিতির লোকজন। পরে সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের সহায়তায় আমাদের কাউন্টারের তালা খুলে দেওয়া হয়। এবং আগামী রোববার দুই পক্ষকে নিয়ে বৈঠক করে এই সংকটের সমাধান করবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আমাদের একটি এসি বাস আটকে রাখেন তারা। বাসের যাত্রীদের রাউজানে নেমে যেতে বাধ্য করা হয়। রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। অনেক যাত্রী বাস কাউন্টারে এসে বাস না পেয়ে ফেরত চলে গেছেন।

তবে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

তিনি বলেন, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে কিছু সিএনজি অটোরিকশা চলাচল নিয়মিতভাবে হচ্ছে। তবে বাস চলাচল না থাকায় যাত্রীদের চাপ বেড়েছে। সিএনজি চলাচলে কোনো বাঁধা নেই।

রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কার্যালয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার বলেন, বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা আছে। সেখানে আলোচনা করে সমস্যার সমাধান হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com