আজ ঢাকায় জনসভা, কাল উত্তরবঙ্গে যাবেন জামায়াত আমির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা-১৫ আসনে আয়োজিত জনসভায় জামায়াত আমিরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিন সারা দেশেই জামায়াতের প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।’

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন জামায়াত আমির। ২৩ জানুয়ারি পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলা শহরে বড় ধরনের পথসভা করবেন তিনি। পাশাপাশি পথে যেসব গুরুত্বপূর্ণ শহর ও বাজার পড়বে, সেখানে জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির এবং তাঁর কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই দিনে বগুড়া শহর ও শেরপুরে দুটি জনসভা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচি স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলেও জানান জামায়াতের এই নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ ঢাকায় জনসভা, কাল উত্তরবঙ্গে যাবেন জামায়াত আমির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা-১৫ আসনে আয়োজিত জনসভায় জামায়াত আমিরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিন সারা দেশেই জামায়াতের প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।’

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন জামায়াত আমির। ২৩ জানুয়ারি পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলা শহরে বড় ধরনের পথসভা করবেন তিনি। পাশাপাশি পথে যেসব গুরুত্বপূর্ণ শহর ও বাজার পড়বে, সেখানে জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির এবং তাঁর কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই দিনে বগুড়া শহর ও শেরপুরে দুটি জনসভা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচি স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলেও জানান জামায়াতের এই নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com