সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের প্রদীপ (৪৫) বলে জানা গেছে। আজ ভোর  ৬ টা ২০ মি: দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে প্রচন্ড ঘন কুয়াশা থাকার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন একটি আরেকটিকে দেখতে  না পারায় ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের প্রদীপ (৪৫) বলে জানা গেছে। আজ ভোর  ৬ টা ২০ মি: দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে প্রচন্ড ঘন কুয়াশা থাকার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন একটি আরেকটিকে দেখতে  না পারায় ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com