গাঁজাসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার  রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম (৪১)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক মাইক্রোবাসসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

» ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন নবীউল্লাহ নবী

» সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার  রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম (৪১)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক মাইক্রোবাসসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com