গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, আমরা আশা করি আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে। সরকারের দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি নির্বাচন হচ্ছে, যাকে আমরা গণভোট বলছি। সে ক্ষেত্রে এই গণভোট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে—এ বিষয়ে কথা বলা এবং কার্যকর পদক্ষেপ নেয়া।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবাই জানি ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং বর্তমান সরকার সেই গণঅভ্যুত্থানের ফসল। ফলে এই সরকারের দায়িত্ব হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, তা বাস্তবায়ন করা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, সরকার একটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, আর তা হলো সংস্কার। সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, বিচার প্রক্রিয়াও চলমান রয়েছে। সামনে নির্বাচন রয়েছে—সবকিছু মিলিয়েই আমরা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাবউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, আমরা আশা করি আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে। সরকারের দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি নির্বাচন হচ্ছে, যাকে আমরা গণভোট বলছি। সে ক্ষেত্রে এই গণভোট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে—এ বিষয়ে কথা বলা এবং কার্যকর পদক্ষেপ নেয়া।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবাই জানি ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং বর্তমান সরকার সেই গণঅভ্যুত্থানের ফসল। ফলে এই সরকারের দায়িত্ব হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, তা বাস্তবায়ন করা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, সরকার একটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, আর তা হলো সংস্কার। সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, বিচার প্রক্রিয়াও চলমান রয়েছে। সামনে নির্বাচন রয়েছে—সবকিছু মিলিয়েই আমরা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাবউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com