গুম-খুন বন্ধে রাজনীতি বন্ধ করতে হ্যাঁ ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবির খানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, দেশের গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অতীতের ঘটনাবলি তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বিডিআর হত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিগত সময়ে অসংখ্য গুম-খুনের ঘটনা দেখেছে দেশ। এসব আর না হোক এ মন্তব্য করে তিনি বলেন, তাই রাষ্ট্রকে নতুনভাবে সাজানো এবং প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস জরুরি। সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সরকার বিরোধী দলের সম্পর্ক সুদৃঢ়করণ এবং রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়ার বিষয়েও তিনি মত দেন।

তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে ‘হ্যাঁ ভোট’ দেবেন নাকি ‘না ভোট’। তবে পরিবর্তন চাইলে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুম-খুন বন্ধে রাজনীতি বন্ধ করতে হ্যাঁ ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবির খানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, দেশের গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অতীতের ঘটনাবলি তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বিডিআর হত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিগত সময়ে অসংখ্য গুম-খুনের ঘটনা দেখেছে দেশ। এসব আর না হোক এ মন্তব্য করে তিনি বলেন, তাই রাষ্ট্রকে নতুনভাবে সাজানো এবং প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস জরুরি। সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সরকার বিরোধী দলের সম্পর্ক সুদৃঢ়করণ এবং রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়ার বিষয়েও তিনি মত দেন।

তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে ‘হ্যাঁ ভোট’ দেবেন নাকি ‘না ভোট’। তবে পরিবর্তন চাইলে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com