শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত করেছে ছাত্রদল: শিবির সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ অভিযোগ তোলেন ছাত্রশিবির সভাপতি। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে। আজ আবার দেখছি, শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে।’

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। “ভোটাধিকারের জন্য আন্দোলন” এটা শুধু রাজনৈতিক বক্তব্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত করেছে ছাত্রদল: শিবির সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ অভিযোগ তোলেন ছাত্রশিবির সভাপতি। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে। আজ আবার দেখছি, শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে।’

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। “ভোটাধিকারের জন্য আন্দোলন” এটা শুধু রাজনৈতিক বক্তব্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com