ট্রাকের নিচে চাপা পড়ে কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া–বোয়ালমারী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গোলাম আরাফাত (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

আজ সকাল আনুমানিক ৮টার দিকে নওপাড়া রাস্তার মোড় থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজসকালে আরাফাত মোটরসাইকেলে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকের নিচে চাপা পড়ে কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া–বোয়ালমারী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গোলাম আরাফাত (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

আজ সকাল আনুমানিক ৮টার দিকে নওপাড়া রাস্তার মোড় থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজসকালে আরাফাত মোটরসাইকেলে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com