আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না, আমরা পরিবর্তনের একটি ভিত্তি স্থাপন করে যাচ্ছি।— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের ওপর ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের। আমরা বিচারকাজ করে দেখিয়েছি, এ কাজ এখনও চলমান।

রবিবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ড. রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’, সংস্কারের জন্য ‘হ্যাঁ’ এবং জনগণের ক্ষমতায়নের জন্য ‘হ্যাঁ-তে টিক দিতে হবে।

যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ।’

এর আগে উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সম্মতি মিললে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি, দ্রুত রায় হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না, আমরা পরিবর্তনের একটি ভিত্তি স্থাপন করে যাচ্ছি।— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের ওপর ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের। আমরা বিচারকাজ করে দেখিয়েছি, এ কাজ এখনও চলমান।

রবিবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ড. রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’, সংস্কারের জন্য ‘হ্যাঁ’ এবং জনগণের ক্ষমতায়নের জন্য ‘হ্যাঁ-তে টিক দিতে হবে।

যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ।’

এর আগে উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সম্মতি মিললে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি, দ্রুত রায় হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com