যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে : আদিলুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে আহ্বান জানিয়েছে যেন জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে ‘হ্যা’ রায় আসে।

তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলে তারা ‘হ্যা’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা জনগণের অধিকারের পক্ষে, যারা চায় না আর কখনো আয়নাঘর, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক তারা ‘হ্যা’-এর পক্ষে থাকবে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে : আদিলুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে আহ্বান জানিয়েছে যেন জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে ‘হ্যা’ রায় আসে।

তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলে তারা ‘হ্যা’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা জনগণের অধিকারের পক্ষে, যারা চায় না আর কখনো আয়নাঘর, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক তারা ‘হ্যা’-এর পক্ষে থাকবে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com