জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল
গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে
আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব।

এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ^কাপ খেলবে। পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয়
ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের
সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শণ করেন র‌্যাফারি। দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের
হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান।
খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব
বয়সী দর্শকের বেশ ভীড়। আগামী ২৫ জানুয়ারী একই মাঠে টুর্নামেন্টের
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল
গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে
আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব।

এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ^কাপ খেলবে। পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয়
ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের
সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শণ করেন র‌্যাফারি। দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের
হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান।
খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব
বয়সী দর্শকের বেশ ভীড়। আগামী ২৫ জানুয়ারী একই মাঠে টুর্নামেন্টের
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com