ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।’

বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।’

বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com