ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়।

আজ সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত নসা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান ভোরে বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

» ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা মামলায় দ্বাদশ শ্রেণীর ছাত্র গ্রেপ্তার

» মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

» এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়।

আজ সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত নসা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান ভোরে বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com