প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে।’

শুক্রবার (২১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকার বহুদিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে আমরাসহ জাতি সন্দিহান।’

সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে কোনও উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলবো, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।’

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর

» যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা

» নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে

» স্বামীর সঙ্গে বিচ্ছেদ, দুই বছরের শিশুকে রাস্তায় ফেলে চলে গেল মা

» ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় একজন নিহত, চালক আহত

» তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

» জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

» বেগম জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

» কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে।’

শুক্রবার (২১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকার বহুদিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে আমরাসহ জাতি সন্দিহান।’

সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে কোনও উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলবো, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।’

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com