আলেম-ওলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আলেম-ওলামারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের কাছে নিরাপদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটেনি। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে সকলের ভোট দেওয়ার।

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে সবাই সমান। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার আব্বাও সবাইকে ভালোবাসতেন, সমান চোখে দেখতেন। আমিও সেভাবেই আপনাদের সেবা করতে চাই।

দোয়া মাহফিলে পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল  প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

» মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

» প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

» সময় ফুরিয়ে আসছে, গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

» দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

» প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

» মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী

» রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলেম-ওলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আলেম-ওলামারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের কাছে নিরাপদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটেনি। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে সকলের ভোট দেওয়ার।

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে সবাই সমান। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার আব্বাও সবাইকে ভালোবাসতেন, সমান চোখে দেখতেন। আমিও সেভাবেই আপনাদের সেবা করতে চাই।

দোয়া মাহফিলে পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল  প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com