গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব -১০ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার  রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: কামাল খাঁন (৪৬)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব -১০ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার  রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: কামাল খাঁন (৪৬)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com