ভ্যান চালককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ি ফেরার পথে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। প্রতিবেশী মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকার সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মঞ্জু বেপারীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভ্যান চালককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ি ফেরার পথে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। প্রতিবেশী মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকার সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মঞ্জু বেপারীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com