জামালপুরে শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তিরদাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ¯’ানীয়রা। রবিবার (১১ জানুয়ারী)

সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে
এই কর্মসুচির আয়োজন করা হয়। নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া
গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উ”চ বিদ্যালয়ের দশম শ্রেণীর
শিক্ষার্থী ছিলো।

গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উ”চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীবৃন্দেরব্যানারে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবরোধ চলাকালে নিহত জিহাদেরমা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব পরিকল্পিভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো: মুন্না (২০), সাইফুলের ছেলে মো: সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসিজদের পিছনে শিক্ষার্থী জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

অবরোধের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা¯’লে উপ¯ি’ত হন। তিনি জানান, মামলার প্রধান আসামীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের আশ^াস দেন। এরপর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় ¯’ানীয় ফিরোজ মিয়ার ছেলে জিহাদকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত জিহাদের বাবা ফিরোজ মিয়া মো: মুন্না (২০), মো: সাঈদ (১৮), আবুল কাশেম (৪৫) সহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্য আটক

» রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

» পরীমণির চরিত্রে পর্দায় আসতে চান দীঘি

» ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

» গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি: আসিফ মাহমুদ

» মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

» ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

» নরসিংদীতে অটোরিকশাচালক হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

» ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

» আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তিরদাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ¯’ানীয়রা। রবিবার (১১ জানুয়ারী)

সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে
এই কর্মসুচির আয়োজন করা হয়। নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া
গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উ”চ বিদ্যালয়ের দশম শ্রেণীর
শিক্ষার্থী ছিলো।

গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উ”চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীবৃন্দেরব্যানারে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবরোধ চলাকালে নিহত জিহাদেরমা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব পরিকল্পিভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো: মুন্না (২০), সাইফুলের ছেলে মো: সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসিজদের পিছনে শিক্ষার্থী জিহাদকে মারধর ও ধারালো চাকু দিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

অবরোধের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা¯’লে উপ¯ি’ত হন। তিনি জানান, মামলার প্রধান আসামীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের আশ^াস দেন। এরপর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় ¯’ানীয় ফিরোজ মিয়ার ছেলে জিহাদকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত জিহাদের বাবা ফিরোজ মিয়া মো: মুন্না (২০), মো: সাঈদ (১৮), আবুল কাশেম (৪৫) সহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com