শীতকালে নারীদের খেয়াল রাখতে হবে যেসব বিষয়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শীতের সময় নারীদের শরীরে নীরব পরিবর্তন আসে, যা শুধু এনার্জি কমে যাওয়া বা মেজাজ পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ডা. বাণী কুমার মিত্র জানান, শীতকালে হরমোন, ঋতুস্রাবচক্র ও প্রজনন স্বাস্থ্যেও প্রভাব পড়ে।

শীতকালে দিনের আলো কম থাকায় শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাব হিসেবে নারীদের এনার্জি কমে যায়, মনমরা ভাব বা ধীরগতির মেটাবলিজম দেখা দিতে পারে। ঋতুস্রাবচক্রের অস্বাভাবিকতা, রাগ বা খিটখিটে মেজাজ, অতিরিক্ত ক্ষুধা এবং রক্তপাতের সমস্যাও দেখা দিতে পারে। পিসিওএস বা থাইরয়েড সমস্যা থাকলে উপসর্গ আরও বেড়ে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা শীতকালে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুর্বল প্রতিরোধ ক্ষমতা হরমোন ভারসাম্য নষ্ট করতে পারে এবং ইউরিন ইনফেকশন, পেলভিক অস্বস্তি ও পুরনো গাইনোকোলজিক সমস্যা আবার দেখা দিতে পারে।

খাবারের দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। ভারী, বেশি কার্বোহাইড্রেটযুক্ত বা অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার পিএমএস, ফোলাভাব ও ক্লান্তি বাড়াতে পারে। বরং মৌসুমি ফল, শাক-সবজি, প্রোটিন, ভালো ফ্যাট এবং হালকা মসলাযুক্ত খাবার হরমোন ভারসাম্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক।

শীতকালে ভিটামিন ডি-এর ঘাটতি অনেক নারীর ক্ষেত্রে হরমোন, ওজন ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলে। নিয়মিত হালকা শরীরচর্চা, রোদে বসা এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা।

শারীরিক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও জরুরি। শীতে সেরোটোনিন হরমোনের নিঃসরণ কমে গেলে মন খারাপ, অবসাদ বা বিরক্তি দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম, রোদে বসা ও মানসিক বিশ্রাম নেওয়া সবসময় প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হজ শেষে ফিরেছেন ২৯৬৯৪ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৬

» তীব্র গরম আবহাওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা

» এআই কনটেন্ট শনাক্তে ইউটিউবের নতুন ফিচার

» ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ বৃদ্ধার মরদেহ, প্রশ্নবিদ্ধ সন্তানদের দায়িত্ববোধ

» ভিভিড সিডনির আলোয় প্রবাসীদের বর্ণিল নৌবিহার

» ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা : ডিএসসিসি প্রশাসক

» মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

» কোটি কোটি টাকার টোল আদায় পদ্মা-যমুনায়, ঈদেও বদলায়নি কর্ণফুলী টানেলের চিত্র

» সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

» শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীতকালে নারীদের খেয়াল রাখতে হবে যেসব বিষয়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শীতের সময় নারীদের শরীরে নীরব পরিবর্তন আসে, যা শুধু এনার্জি কমে যাওয়া বা মেজাজ পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ডা. বাণী কুমার মিত্র জানান, শীতকালে হরমোন, ঋতুস্রাবচক্র ও প্রজনন স্বাস্থ্যেও প্রভাব পড়ে।

শীতকালে দিনের আলো কম থাকায় শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাব হিসেবে নারীদের এনার্জি কমে যায়, মনমরা ভাব বা ধীরগতির মেটাবলিজম দেখা দিতে পারে। ঋতুস্রাবচক্রের অস্বাভাবিকতা, রাগ বা খিটখিটে মেজাজ, অতিরিক্ত ক্ষুধা এবং রক্তপাতের সমস্যাও দেখা দিতে পারে। পিসিওএস বা থাইরয়েড সমস্যা থাকলে উপসর্গ আরও বেড়ে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা শীতকালে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুর্বল প্রতিরোধ ক্ষমতা হরমোন ভারসাম্য নষ্ট করতে পারে এবং ইউরিন ইনফেকশন, পেলভিক অস্বস্তি ও পুরনো গাইনোকোলজিক সমস্যা আবার দেখা দিতে পারে।

খাবারের দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। ভারী, বেশি কার্বোহাইড্রেটযুক্ত বা অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার পিএমএস, ফোলাভাব ও ক্লান্তি বাড়াতে পারে। বরং মৌসুমি ফল, শাক-সবজি, প্রোটিন, ভালো ফ্যাট এবং হালকা মসলাযুক্ত খাবার হরমোন ভারসাম্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক।

শীতকালে ভিটামিন ডি-এর ঘাটতি অনেক নারীর ক্ষেত্রে হরমোন, ওজন ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলে। নিয়মিত হালকা শরীরচর্চা, রোদে বসা এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা।

শারীরিক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও জরুরি। শীতে সেরোটোনিন হরমোনের নিঃসরণ কমে গেলে মন খারাপ, অবসাদ বা বিরক্তি দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম, রোদে বসা ও মানসিক বিশ্রাম নেওয়া সবসময় প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com