লিফটে আটকা বরসহ ১০ জন, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের ছয়জন ধারণক্ষমতাসম্পন্ন লিফটে বরসহ ১০ জন উঠে আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, বিকেল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠেন। এতে লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায় এবং দরজা বন্ধ হয়ে থাকে। সেই লিফটে বরসহ ১০ বরযাত্রী আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

তিনি জানান, কিন্তু লিফটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্তও হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বরসহ তারা ওই হোটেলে উঠে রাতযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত শহীদী মসজিদে বিয়ে সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্টে তাদের মধ্যাহ্নভোজের স্থান নির্ধারিত ছিল। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফেরেন।

এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

» ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ কার্ড বিতরণ শুরু

» আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

» আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

» বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

» হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

» ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

» আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

» হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

» বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতায় মূল্য তালিকা টানানোর নির্দেশ পাট প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিফটে আটকা বরসহ ১০ জন, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের ছয়জন ধারণক্ষমতাসম্পন্ন লিফটে বরসহ ১০ জন উঠে আটকা পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, বিকেল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠেন। এতে লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায় এবং দরজা বন্ধ হয়ে থাকে। সেই লিফটে বরসহ ১০ বরযাত্রী আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

তিনি জানান, কিন্তু লিফটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্তও হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বরসহ তারা ওই হোটেলে উঠে রাতযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত শহীদী মসজিদে বিয়ে সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্টে তাদের মধ্যাহ্নভোজের স্থান নির্ধারিত ছিল। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফেরেন।

এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com