প্রাইম ব্যাংক-এর পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস

ঢাকা, জানুয়ারি ১০, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; এসইভিপি ও এরিয়া হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান; ইভিপি ও টিম হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং মো. কুদরাত -ই- খুদা; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর পরিচালক জনাবা মৌসুমি ফেরদৌস, পরিচালক জনাব মো: সামসুল আলম, এবং সিইও জনাব মো: কাজী মনির উদ্দিন তারিম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির

» বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি : নাহিদ ইসলাম

» ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

» সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

» ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার

» আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

» ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাইম ব্যাংক-এর পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস

ঢাকা, জানুয়ারি ১০, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; এসইভিপি ও এরিয়া হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান; ইভিপি ও টিম হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং মো. কুদরাত -ই- খুদা; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর পরিচালক জনাবা মৌসুমি ফেরদৌস, পরিচালক জনাব মো: সামসুল আলম, এবং সিইও জনাব মো: কাজী মনির উদ্দিন তারিম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com