কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। কেন্দ্র দখল করতে চাইলে আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।‌

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলায় জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল এবং কারা দুর্নীতি করছে এ বিষয়গুলো আপনারা জানেন।

তিনি আরও বলেন, যারা একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন। আমরা ভোট চুরি হতে দেব না।

এর আগে, শনিবার সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। কেন্দ্র দখল করতে চাইলে আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।‌

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলায় জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল এবং কারা দুর্নীতি করছে এ বিষয়গুলো আপনারা জানেন।

তিনি আরও বলেন, যারা একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন। আমরা ভোট চুরি হতে দেব না।

এর আগে, শনিবার সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com