যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীতে মো. বশির শরীফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে নিহ‌তের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে গেছে।

নিহতের বড় ভাই জসিম বলেন, বৃহস্পতিবার রাত এগারোটার দি‌কে তাদের বাড়ির পাশে চায়ের দোকানে তার ভাই নিহত ব‌শির ও ক‌বির চা পান ক‌রেন। এরপর তার খালাতো ভাই কবির বাড়ি চলে যান।

জসিম আরও বলেন, প‌রে রাত ১২টার দিকে তার চাচাতো ভাইয়ের ছেলে শহিদ শরীফের সঙ্গে বশিরের দেখা হয়। এ সময় শহিদ বশিরকে বাড়ি যাবার জন্য বল‌লে বশির ব‌লেন তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করে বাড়িতে ফিরবেন। এরপর আর তি‌নি আর বাড়িতে ফেরেননি।

বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বদরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বশির শরীফকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রা‌খে দুর্বৃত্তরা। ভোর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বশির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মর্গে পাঠা‌নো হয়েছে।

ও‌সি আরও জানান, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে যায়। ত‌বে হত্যাকা‌ণ্ডের কারণ এখনো জানা যায়‌নি। জ‌ড়িত‌দের গ্রেফতারে পু‌লি‌শ অ‌ভিযান চালা‌চ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীতে মো. বশির শরীফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে নিহ‌তের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে গেছে।

নিহতের বড় ভাই জসিম বলেন, বৃহস্পতিবার রাত এগারোটার দি‌কে তাদের বাড়ির পাশে চায়ের দোকানে তার ভাই নিহত ব‌শির ও ক‌বির চা পান ক‌রেন। এরপর তার খালাতো ভাই কবির বাড়ি চলে যান।

জসিম আরও বলেন, প‌রে রাত ১২টার দিকে তার চাচাতো ভাইয়ের ছেলে শহিদ শরীফের সঙ্গে বশিরের দেখা হয়। এ সময় শহিদ বশিরকে বাড়ি যাবার জন্য বল‌লে বশির ব‌লেন তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করে বাড়িতে ফিরবেন। এরপর আর তি‌নি আর বাড়িতে ফেরেননি।

বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বদরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বশির শরীফকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রা‌খে দুর্বৃত্তরা। ভোর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বশির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মর্গে পাঠা‌নো হয়েছে।

ও‌সি আরও জানান, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে যায়। ত‌বে হত্যাকা‌ণ্ডের কারণ এখনো জানা যায়‌নি। জ‌ড়িত‌দের গ্রেফতারে পু‌লি‌শ অ‌ভিযান চালা‌চ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com