ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার, গ্রেফতার ৬

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলে র‍্যাবের পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিহাতি থানার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি ময়না বেগম, শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে টাঙ্গাইল ঢাকা মহাসড়কে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলামকে ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র‍্যাব ১৪ ও র‍্যাব ৪ এর যৌথ দল অংশ নেয়।

চতুর্থ অভিযানে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফাকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসে এক গৃহবধূকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে।

পঞ্চম অভিযানে যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি নাঈমকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার করা সব আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার, গ্রেফতার ৬

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলে র‍্যাবের পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিহাতি থানার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি ময়না বেগম, শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে টাঙ্গাইল ঢাকা মহাসড়কে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলামকে ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র‍্যাব ১৪ ও র‍্যাব ৪ এর যৌথ দল অংশ নেয়।

চতুর্থ অভিযানে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফাকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসে এক গৃহবধূকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে।

পঞ্চম অভিযানে যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি নাঈমকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার করা সব আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com