পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার  রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পুরোনো ও পরিত্যক্ত একটি টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ওই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা উদ্ধার করে। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই পোটলার মধ্যে ছিল ৭.৫ এমএমের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। এ ছাড়া পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় সতর্ক রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার  রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পুরোনো ও পরিত্যক্ত একটি টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ওই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা উদ্ধার করে। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই পোটলার মধ্যে ছিল ৭.৫ এমএমের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। এ ছাড়া পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় সতর্ক রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পেছনের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ককটেল সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com