গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি গত দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। রাতে খবর পান, কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, কে বা কারা এবং কী কারণে তার ভাইকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে কিছুই বুঝতে পারছেন না।

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি গত দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। রাতে খবর পান, কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, কে বা কারা এবং কী কারণে তার ভাইকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে কিছুই বুঝতে পারছেন না।

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com