ভেজাল গুড় তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ভোক্তা অধিকার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানাসহ একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিক তার কারখানায় খেজুর গাছের রস ছাড়াই ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোরে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ককেল প্রামাণিক ও তার স্ত্রী পানি, চিনি ও বাইরে থেকে আনা ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি ও ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ কারণে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভেজাল গুড় তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ভোক্তা অধিকার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানাসহ একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিক তার কারখানায় খেজুর গাছের রস ছাড়াই ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোরে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ককেল প্রামাণিক ও তার স্ত্রী পানি, চিনি ও বাইরে থেকে আনা ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি ও ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ কারণে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com