ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৩, রংপুর।

ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে একটি বিশেষ সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টারে র‍্যাব-১৩ এর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

র‍্যাব-১৩ এর আওতাধীন এলাকাগুলোতে ইতোমধ্যে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত প্যাট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে একাধিক টিম মোতায়েন রয়েছে। এছাড়া শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট প্যাট্রোল জোরদার করা হয়েছে।

চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও কাজ করছে র‍্যাব।

এছাড়া, ঈদকে কেন্দ্র করে জাল নোটের বিস্তার রোধে বিভিন্ন শপিংমল ও বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মজুতদারি ও পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য র‍্যাব-১৩ এর একটি বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ঈদ উপলক্ষে ছুটিতে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোল টিম ও সাদা পোশাকের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৩, রংপুর।

ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে একটি বিশেষ সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টারে র‍্যাব-১৩ এর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

র‍্যাব-১৩ এর আওতাধীন এলাকাগুলোতে ইতোমধ্যে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত প্যাট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে একাধিক টিম মোতায়েন রয়েছে। এছাড়া শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট প্যাট্রোল জোরদার করা হয়েছে।

চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও কাজ করছে র‍্যাব।

এছাড়া, ঈদকে কেন্দ্র করে জাল নোটের বিস্তার রোধে বিভিন্ন শপিংমল ও বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মজুতদারি ও পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য র‍্যাব-১৩ এর একটি বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ঈদ উপলক্ষে ছুটিতে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোল টিম ও সাদা পোশাকের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com