বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ ১জন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আজ সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেপ্তার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান চালানো হবে।

উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ ১জন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আজ সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেপ্তার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান চালানো হবে।

উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com