চারটি শর্টগানের রাবার বুলেট ও হেরোইনসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় র‌্যাবের যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান, চারটি শর্টগানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম রয়েল হোসেন রুহেল (২৭)। তিনি বাঘা উপজেলার জোত কাদিরপুর এলাকার মজিবর রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জানায়, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল সোমবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহেলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি থেকে ২টি ওয়ান শুটারগান, ৪টি শর্টগানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুহেলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র, রাবার বুলেট ও মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চারটি শর্টগানের রাবার বুলেট ও হেরোইনসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় র‌্যাবের যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান, চারটি শর্টগানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম রয়েল হোসেন রুহেল (২৭)। তিনি বাঘা উপজেলার জোত কাদিরপুর এলাকার মজিবর রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জানায়, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল সোমবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহেলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি থেকে ২টি ওয়ান শুটারগান, ৪টি শর্টগানের রাবার বুলেট ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুহেলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র, রাবার বুলেট ও মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com