নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত : মহাপরিচালক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে তাদের নজরদারি রয়েছে এবং আমরা প্রশাসনের সব বিভাগের সঙ্গে মিলেমিশে নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি। শুধু নির্বাচন নয়, দেশ ও জাতির নিরাপত্তায় আমাদের এ বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

আজ সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন তিনি।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের এ পর্যন্ত যতগুলো মহামারি, বন্যা ও সংকটপূর্ণ সময় এসেছে প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনী ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, এই বাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তার জন্য আমরা সব রকমের সহায়তা করব।

বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে আনসার ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে একটি সুসজ্জিত র‍্যালি আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত : মহাপরিচালক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে তাদের নজরদারি রয়েছে এবং আমরা প্রশাসনের সব বিভাগের সঙ্গে মিলেমিশে নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি। শুধু নির্বাচন নয়, দেশ ও জাতির নিরাপত্তায় আমাদের এ বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

আজ সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন তিনি।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের এ পর্যন্ত যতগুলো মহামারি, বন্যা ও সংকটপূর্ণ সময় এসেছে প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনী ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, এই বাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তার জন্য আমরা সব রকমের সহায়তা করব।

বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে আনসার ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে একটি সুসজ্জিত র‍্যালি আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com