আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

‎রোববার  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

‎গ্রেফতার মূল আসামি হলেন- মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। তিনি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি র‍্যাবের।

রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তী সময়ে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ক্লুলেস হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎হত্যাকাণ্ডের এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

‎রোববার  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

‎গ্রেফতার মূল আসামি হলেন- মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। তিনি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি র‍্যাবের।

রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তী সময়ে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ক্লুলেস হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎হত্যাকাণ্ডের এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com