ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচ প্রার্থী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে যাচাই-বাছাই শেষে ওই আসনে বাকি পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের ক্ষেত্রে ভোটার এলাকার এক শতাংশ নমুনা স্বাক্ষর পরীক্ষা করে অসংগতি পাওয়া গেছে। প্রয়োজনীয় স্বচ্ছতা না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।

উল্লেখ্য, এই আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী। যাচাই-বাছাই শেষে মোর্শেদ আলম ছাড়া অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচ প্রার্থী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে যাচাই-বাছাই শেষে ওই আসনে বাকি পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের ক্ষেত্রে ভোটার এলাকার এক শতাংশ নমুনা স্বাক্ষর পরীক্ষা করে অসংগতি পাওয়া গেছে। প্রয়োজনীয় স্বচ্ছতা না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।

উল্লেখ্য, এই আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী। যাচাই-বাছাই শেষে মোর্শেদ আলম ছাড়া অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com