জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা এনাম সিদ্দিকীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি এনায়েতপুর গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে।

এনাম সিদ্দিকীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো রবিবার সকাল সাড়ে আটটার দিকে এনাম প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। তিনি এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকীর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, এনাম সিদ্দিকী আহত হওয়ার খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার সুচিকিৎসার বিষয়টি তিনি দেখাশোনা করছেন। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা এনাম সিদ্দিকীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি এনায়েতপুর গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে।

এনাম সিদ্দিকীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো রবিবার সকাল সাড়ে আটটার দিকে এনাম প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। তিনি এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকীর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, এনাম সিদ্দিকী আহত হওয়ার খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার সুচিকিৎসার বিষয়টি তিনি দেখাশোনা করছেন। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com