ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদ সীমান্ত থেকে বড় পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার  ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়া হয়।

ভোর সাড়ে চারটার দিকে থার্মাল ক্যামেরায় নদীতে একটি নৌকায় চারজনকে বাংলাদেশে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ঘুরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে নদীতে তল্লাশি চালিয়ে চারটি পলিব্যাগে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,’সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদ সীমান্ত থেকে বড় পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার  ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়া হয়।

ভোর সাড়ে চারটার দিকে থার্মাল ক্যামেরায় নদীতে একটি নৌকায় চারজনকে বাংলাদেশে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ঘুরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে নদীতে তল্লাশি চালিয়ে চারটি পলিব্যাগে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,’সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com