জামালপুরে প্রথম দিনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
জামালপুর-২ ( ইসলামপুর) আসনে বিএনপির এ ই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামী ড.  সামিউল হক ফারুকী ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, মোস্তফা আল মাহমুদ, শওকত হাসান মিয়া,শরিফুল ইসলাম খান,অর্নব ওয়ারেছ খানসহ ৬ জনের মনোনয়ন অবৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়াও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়।
আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ এর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে প্রথম দিনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
জামালপুর-২ ( ইসলামপুর) আসনে বিএনপির এ ই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামী ড.  সামিউল হক ফারুকী ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, মোস্তফা আল মাহমুদ, শওকত হাসান মিয়া,শরিফুল ইসলাম খান,অর্নব ওয়ারেছ খানসহ ৬ জনের মনোনয়ন অবৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়াও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়।
আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ এর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com