কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!

» বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাহসী রূপরেখা এবারের বাজেট: সংসদে নিপুন রায়

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

» যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

» বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

» মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

» আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

» পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি কেটে নেওয়ার ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী

» শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com