মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) মাগরিব নামাজের পর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবর রহমান। মোনাজাতে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদান স্মরণ করে জাতির জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি বিশিস্ট সাংবাদিক এস. এস. সাইফুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক বাবু শিব সজল যিশু ঢালী, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক আব্দুর রহিমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।ছবি সংযুক্ত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যে কারণে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকেছিলেন সোনম কাপুর

» ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

» আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

» শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

» সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

» বিশ্বকাপে মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

» কানাডায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তির পথে বাধা হতে পারে যে চার গুরুত্বপূর্ণ ইস্যু

» পুলিশে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) মাগরিব নামাজের পর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবর রহমান। মোনাজাতে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদান স্মরণ করে জাতির জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি বিশিস্ট সাংবাদিক এস. এস. সাইফুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক বাবু শিব সজল যিশু ঢালী, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক আব্দুর রহিমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।ছবি সংযুক্ত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com