জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের উপর দায়িত্ব রেখে গেছে : আলী রিয়াজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, ২৪ সালের জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৪ সালে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। যে দায়িত্বটা আপনার আমার এবং সবার। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়। যাদের সন্তান আন্দোলনে জীবন দিয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের সবার এই একটাই চাওয়া। আর এটা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা বদল করার মাধ্যমে। আর এই সুযোগটা তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। গণভোটের মাধ্যমে যেন এটা নিশ্চিত হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের চাওয়া পূরণে বাধ্য থাকেন।

আলী রিয়াজ বলেন, দেশে অতীতেও গণভোট হয়েছে। তবে সেই গণভোটের সঙ্গে এবারের গণভোটের পার্থক্য রয়েছে। কারণ এবারের গণভোটটি অভ্যুত্থান পরবর্তী গণভোট। গণভোটে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ভিন্ন মত হলেও গণভোটের বিষয় কোনো ভিন্ন মত হয়নি।

বিশেষ অতিথি বলেন, আমরা বলেছি কিছু কিছু পরিবর্তন করতে হবে। যেমন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইচ্ছায় যে ক্ষমা করে দেওয়া হয়, এ বিষয়টির পরিবর্তন দরকার। চাইলেই সংবিধান বদলানো যাবে না, এই পরিবর্তনটাও দরকার।

তিনি আরো বলেন, সংসদ যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনা থেকে জনপ্রতিনিধি তৈরি করি। তাতে দলের বিবেচনা, এলাকার বিবেচনা থাকে। কিন্তু গণভোটের মাধ্যমে সে প্রতিনিধিকে বলা যাবে যে, কীভাবে আপনি দেশটা পরিচালনা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের উপর দায়িত্ব রেখে গেছে : আলী রিয়াজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, ২৪ সালের জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৪ সালে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। যে দায়িত্বটা আপনার আমার এবং সবার। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়। যাদের সন্তান আন্দোলনে জীবন দিয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের সবার এই একটাই চাওয়া। আর এটা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা বদল করার মাধ্যমে। আর এই সুযোগটা তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। গণভোটের মাধ্যমে যেন এটা নিশ্চিত হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের চাওয়া পূরণে বাধ্য থাকেন।

আলী রিয়াজ বলেন, দেশে অতীতেও গণভোট হয়েছে। তবে সেই গণভোটের সঙ্গে এবারের গণভোটের পার্থক্য রয়েছে। কারণ এবারের গণভোটটি অভ্যুত্থান পরবর্তী গণভোট। গণভোটে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ভিন্ন মত হলেও গণভোটের বিষয় কোনো ভিন্ন মত হয়নি।

বিশেষ অতিথি বলেন, আমরা বলেছি কিছু কিছু পরিবর্তন করতে হবে। যেমন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইচ্ছায় যে ক্ষমা করে দেওয়া হয়, এ বিষয়টির পরিবর্তন দরকার। চাইলেই সংবিধান বদলানো যাবে না, এই পরিবর্তনটাও দরকার।

তিনি আরো বলেন, সংসদ যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনা থেকে জনপ্রতিনিধি তৈরি করি। তাতে দলের বিবেচনা, এলাকার বিবেচনা থাকে। কিন্তু গণভোটের মাধ্যমে সে প্রতিনিধিকে বলা যাবে যে, কীভাবে আপনি দেশটা পরিচালনা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com