জামালপুরে ৬ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৬ ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
দেওয়ানগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জীব বিশ^াস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলার এমএবি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ও দূর্গা ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে, জামালপুর সদর উপজেলায় আলিফ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ভ্রম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি বলেন, জেলা প্রশাসন কর্তৃক ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমের সকল ভাটায় অভিযান পরিচালনা করা হবে।
দেওয়ানগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম বলেন, আমরা এসকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!

» বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাহসী রূপরেখা এবারের বাজেট: সংসদে নিপুন রায়

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

» যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

» বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

» মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

» আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

» পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি কেটে নেওয়ার ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী

» শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে ৬ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৬ ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
দেওয়ানগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জীব বিশ^াস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলার এমএবি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ও দূর্গা ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে, জামালপুর সদর উপজেলায় আলিফ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ভ্রম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি বলেন, জেলা প্রশাসন কর্তৃক ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমের সকল ভাটায় অভিযান পরিচালনা করা হবে।
দেওয়ানগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম বলেন, আমরা এসকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com