জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার জানাজা স্থলে উপস্থিত হন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র পরিণত হয়েছে। সেখানে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ।

ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। কিছু সময়ের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ।

মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃথক অভিযানে ১৯ জন গ্রেফতার

» জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

» বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

» অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

» বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

» ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

» শেরপুর-৩ উপনির্বাচনে: বিপুল ভোটে জয়ী বিএনপির রুবেল

» বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী

» প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের একাদশ আসর শুরু

» বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার জানাজা স্থলে উপস্থিত হন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র পরিণত হয়েছে। সেখানে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ।

ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। কিছু সময়ের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ।

মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com