বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না। যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর ফোন দিয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি সঙ্গে সঙ্গে ফোন দিয়েছেন। তারা সকাল ১০টায় ক্যাবিনেট মিটিং করবেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। পরে আমরা সেসব কর্মসূচি জানিয়ে দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাগেরহাটে ৪ আসনের তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

» ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

» ২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

» শাকসবজি-মাছ-মাংসের দাম চড়া

» জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

» জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

» ৩০০ আসনের একটিও পায়নি জাতীয় পার্টি

» নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

» ঢাকা-১০ আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম

» জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না। যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর ফোন দিয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি সঙ্গে সঙ্গে ফোন দিয়েছেন। তারা সকাল ১০টায় ক্যাবিনেট মিটিং করবেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। পরে আমরা সেসব কর্মসূচি জানিয়ে দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com