দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ ভোর ৬ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফজর আলীর ছেলে এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যানে এসআর বিপ্লব হোসেন রংপুরে যাচ্ছিলেন। এসময় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমরেমুচরে যায়। এসময় কাভার্ডভ্যান চালক ও ওই কোম্পানির এসআর ঘটনাস্থলে নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ ভোর ৬ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফজর আলীর ছেলে এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যানে এসআর বিপ্লব হোসেন রংপুরে যাচ্ছিলেন। এসময় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমরেমুচরে যায়। এসময় কাভার্ডভ্যান চালক ও ওই কোম্পানির এসআর ঘটনাস্থলে নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com