কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ শহরের সিএনজিতে বসে থাকা এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। সে শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমান উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।
কলেজ ছাত্র আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে আরমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ হাসপাতালে আসেন। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে। তবে যতটুকু জেনেছি কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল। তারা আরো জানান, কারা কি কারনে মেরেছে আমরা বলতে পারছি না।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ শহরের সিএনজিতে বসে থাকা এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। সে শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমান উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।
কলেজ ছাত্র আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে আরমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ হাসপাতালে আসেন। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে। তবে যতটুকু জেনেছি কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল। তারা আরো জানান, কারা কি কারনে মেরেছে আমরা বলতে পারছি না।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com