অস্ত্রসহ দুই যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গুলশান থানা পুলিশ। এ ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম আরও দুইজন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি জানান, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রসহ দুই যুবক আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গুলশান থানা পুলিশ। এ ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম আরও দুইজন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি জানান, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com