এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদের রাজত্ব ছিল। ভোট দিতে গিয়ে মানুষ বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং গুমও হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান এবং বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন ফ্যাসিবাদের পথে বিএনপি সরকার: জামায়াত আমির

» শুক্রবার থেকে শুরু হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি

» বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে : সংসদে হান্নান মাসুদ

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

» গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

» পৃথক অভিযানে ১৯ জন গ্রেফতার

» জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

» বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

» অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

» বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদের রাজত্ব ছিল। ভোট দিতে গিয়ে মানুষ বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং গুমও হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান এবং বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com